ভর্তি চলছে — আসন সীমিত

অনলাইন আদর্শ মক্তব

পেশাদার শিক্ষক দ্বারা কুরআন শিক্ষার সুযোগ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে ও নিরাপদে ক্লাস করতে পারে।

ওয়ান-টু-ওয়ান ক্লাস ZOOM প্ল্যাটফর্ম ৪৫ মিনিট – ১ ঘণ্টা সপ্তাহে ৩ দিন
আমাদের বিশেষত্ব

কেন অনলাইন আদর্শ মক্তব?

আমাদের অনলাইন কুরআন শিক্ষা একাডেমি একটি মানসম্পন্ন ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম — যেখানে শেখা হয় যত্ন নিয়ে, একজন একজন করে।

অনলাইন লাইভ ক্লাস

ব্যক্তিগত ও গ্রুপ ক্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষকের কাছ থেকে শেখার সুবিধা।

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক

শিক্ষকদের দীর্ঘ অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ দক্ষতা শিক্ষার্থীদের শেখার মানকে উন্নত করে।

শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য

সকল বয়সী শিক্ষার্থীর জন্য সহজবোধ্য ও মানসম্মত পাঠক্রম সাজানো হয়েছে।

নমনীয় সময়সূচি

আপনার সুবিধামত সময়ে ক্লাস করার সুযোগ। রয়েছে সুবিধাজনক ক্লাস শিডিউল।

ঘরে বসেই নিরাপদে

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে ও নিরাপদে ক্লাস করতে পারে।

প্রাইভেট টিউটরের যত্ন

আমাদের শিক্ষক/শিক্ষিকাগণ প্রতিটি শিক্ষার্থীকে প্রাইভেট টিউটরের মতোই যত্নের সাথে পড়ান।

ক্লাস শিডিউল

আমাদের ক্লাসের সময়সূচি

আমাদের অনলাইন ক্লাসসমূহ সময়সূচি অনুযায়ী পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা সহজে অংশগ্রহণ করতে পারে।

উইকেন্ড ক্লাস

শনিবার ও রবিবার
সকাল ৬:০০ — রাত ১১:০০

যারা চাইলে শুধুমাত্র উইকেন্ডেও ক্লাস নিতে পারেন, তবে কোর্স শেষ হতে সময় কিছুটা বেশি লাগবে।

উইকডে ক্লাস

সোমবার থেকে শুক্রবার
আপনার সুবিধামত সময়ে

উস্তাদ এবং শিক্ষার্থীর সুবিধা অনুযায়ী একাডেমি কর্তৃপক্ষ ক্লাসের দিন ও সময় নির্ধারণ করবে।

কোর্সসমূহ

আমাদের তিনটি বিভাগ

নিচের যেকোনো একটি বিভাগ বেছে নিন — প্রতিটির বিস্তারিত পাঠ্যসূচি এখানেই দেখতে পারবেন।

নূরানী বিভাগ — এখনই ভর্তি হোন

আমাদের কুরআন শেখা এবং তাজভীদ শিক্ষা কোর্স (বেসিক কায়দা) অত্যন্ত যত্ন সহকারে সাজানো হয়েছে। এখানে শিক্ষার্থীরা কুরআনের বেসিক থেকে শুরু করে তাজভীদ পর্যন্ত বিস্তারিতভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে।

প্রায় ৬ মাস একদম শুরু থেকে ওয়ান-টু-ওয়ান

কোর্সের সময়কাল

  • প্রায় ৬ মাস — শিক্ষার্থীর মেধার ভিত্তিতে সময় কম বা বেশি হতে পারে।

কোর্সের বিষয়বস্তু

  • কায়দা ও আমপারা শিক্ষা: নাদিয়াতুল কুরআন কায়দা এবং আমপারা পড়ানো হবে।
  • তাজভীদ শিক্ষা: নূরানী পদ্ধতিতে তাজভীদ শেখানো হবে, যা নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের আলোকে সাজানো হয়েছে।

অতিরিক্ত শিক্ষা

  • নামাজ শিক্ষা (পর্ব ১): তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা এবং নামাজের দোআ মুখস্থ করানো হবে।
  • নামাজ শিক্ষা (পর্ব ২): নামাজের আগে ও পরে প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল মুখস্থ করানো হবে।
  • ইসলামের পাঁচটি স্তম্ভ: কালেমা, নামাজ, রোজা, হজ্জ এবং যাকাতের বিষয়ে বেসিক আলোচনা ও মুখস্থ করানো হবে।
  • প্রয়োজনীয় ২০টি দোআ ও দরুদ: দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন ২০টি দোআ মুখস্থ করানো হবে।

নাযেরা বিভাগ — অ্যাডভান্স কুরআন লার্নিং

এই কোর্সটি তাদের জন্য যারা নূরানী কায়দাটি তাজভীদসহ ভালোভাবে পড়তে পারেন এবং আমপারা (৩০ নং পারা) পড়া শুরু করেছেন।

দেড় বছর অ্যাডভান্স লেভেল ভর্তি পরীক্ষা প্রযোজ্য

কোর্সটি যেভাবে সাজানো হয়েছে

  • শিক্ষার শুরু: আমপারা (৩০ নং পারা) থেকে শুরু হবে।
  • মাখরাজের শিক্ষা: ১৭টি মাখরাজের বিশেষ মাশক করানো হবে।
  • তাজভীদ শিক্ষা: কারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
  • কুরআনের সূরা মুখস্থ: আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সূরা মুখস্থ করানো হবে।
  • প্রতিদিনের পড়া: প্রতিদিন ক্লাসে পড়া দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে তা আদায় করা হবে ইনশাআল্লাহ (বাধ্যতামূলক)।

কুরআন ক্লাসের পাশাপাশি যা যা থাকছে

  • ইসলামের পাঁচটি স্তম্ভ: কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্থ করানো।
  • নামাজের শিক্ষা: সম্পূর্ণ নামাজ শিক্ষা প্রদান করা হবে।
  • নামাজের দুয়া-দরুদ: নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দরুদ মুখস্থ করানো।
  • দৈনন্দিন দুয়া: দৈনন্দিন জীবনঘনিষ্ঠ ২০টি দুয়া মুখস্থ করানো হবে।
  • মাসআলা মাসায়েল: দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসআলা-মাসায়েলগুলো শিক্ষা প্রদান করা হবে।
বিঃ দ্রঃ নাযেরা এবং হিফজুল কুরআন কোর্সে ভর্তির আগে উপযোগিতা যাচাই করতে পরীক্ষা নেওয়া হবে।

হিফজুল কুরআন বিভাগ

এই কোর্সটি সম্পূর্ণ জেনারেল স্টুডেন্টসদের জন্য। যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করছেন এবং পাশাপাশি কুরআনের কিছু অংশ বা দৈনন্দিন জীবনের আমলের সূরাগুলো অথবা পুরো কুরআনুল কারীম মুখস্থ করতে চান — মূলত কোর্সটি তাদের জন্য।

৩টি ক্যাটাগরি জেনারেল স্টুডেন্টদের জন্য ভর্তি পরীক্ষা প্রযোজ্য

কোর্সের তিনটি ক্যাটাগরি

  • ১ম ক্যাটাগরি: আমপারা অথবা কুরআনের ৩০ নং পারা মুখস্থ করানো।
  • ২য় ক্যাটাগরি: আমপারা সহ দৈনন্দীন জীবনে আমলি সূরাগুলো মুখস্থ করানো।
  • ৩য় ক্যাটাগরি: পুরো ত্রিশ পারা হিফজুল কুরআন।

২য় ক্যাটাগরির সূরাসমূহ

সূরা ইয়াসীন সূরা নাবা সূরা ওয়াকিয়াহ সূরা মূলক সূরা আর-রাহমান সূরা কাহফ আয়াতুল কুরসি সূরা বাকারার শেষ তিন আয়াত পছন্দনীয় আয়াত সমূহ

পড়া শোনানোর সিরিয়াল

  • প্রথম — সবক: নতুন পড়া শোনানো হবে।
  • দ্বিতীয় — সাত সবক: চলমান পারার পিছনের পৃষ্ঠাগুলো শোনানো হবে।
  • তৃতীয় — আমুখতা: পিছনের গত হয়ে যাওয়া পারাগুলো শোনানো হবে।

ছাত্র/ছাত্রীরা ক্লাসের পড়া বাসা থেকে পড়ে নিয়ে আসবেন। এছাড়াও মুখস্থ করার পদ্ধতি ও ইয়াদ ধরে রাখার নিয়মের উপর চমৎকার কিছু গাইডলাইন থাকবে, যা ক্লাসের দিনগুলোতে শিক্ষক/শিক্ষিকা আলোচনা করে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ।

বিঃ দ্রঃ আপাতত হিফজুল কুরআনের ১ম এবং ২য় ক্যাটাগরি চলমান রয়েছে। ৩য় ক্যাটাগরিটি ছাত্রছাত্রীদের আগ্রহের ভিত্তিতে পরবর্তীতে চালু করা হবে, ইনশাআল্লাহ।
ক্লাসের নিয়মাবলী

ক্লাস কীভাবে পরিচালিত হয়

প্রতিটি বিভাগের জন্য প্রযোজ্য সাধারণ নিয়মাবলী।

ওয়ান-টু-ওয়ান ক্লাসপ্রতিটি শিক্ষার্থী প্রাইভেট টিউটরের মতো একান্তভাবে ক্লাস করতে পারবে।
ক্লাসের মাধ্যমক্লাস হবে ZOOM প্ল্যাটফর্মের মাধ্যমে।
ক্লাসের সময়সীমাপ্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। সপ্তাহে ৩ দিন ক্লাস হবে।
ক্লাসের দিনউস্তাদ এবং শিক্ষার্থীর সুবিধা অনুযায়ী একাডেমি কর্তৃপক্ষ ক্লাসের দিন নির্ধারণ করবে।
হোমওয়ার্কপ্রতিটি ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হবে, যা পরবর্তী ক্লাসে উস্তাদের কাছে উপস্থাপন করতে হবে।
ভর্তি পরীক্ষানাযেরা ও হিফজুল কুরআন কোর্সে ভর্তির আগে উপযোগিতা যাচাই করতে পরীক্ষা নেওয়া হবে।
ভর্তির ধাপ

মাত্র ৪ ধাপে ভর্তি সম্পন্ন

অনলাইনেই পুরো প্রক্রিয়া — কোথাও যেতে হবে না।

ফরম পূরণভর্তি ফরমটি পূরণ করে জমা দিন।
যোগাযোগআমাদের প্রতিনিধি ফোন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
যাচাই ও সময় নির্ধারণউপযোগিতা যাচাই করে ক্লাসের দিন-সময় ঠিক করা হবে।
ক্লাস শুরুZOOM লিংক পেয়ে ঘরে বসেই ক্লাস শুরু।

আর দেরি না করে, আজই রেজিস্ট্রেশন করুন

আপনি বা আপনার সন্তানদের জন্য কুরআন শিক্ষার হাতেখড়ি দিতে আজই আবেদন করুন, ইনশাআল্লাহ।

হোয়াটসঅ্যাপ: +91 93941 30740
দান করুন