দাওয়াহ, শিক্ষা ও মানবসেবা — সমাজের উন্নয়নে আমাদের গৃহীত পদক্ষেপসমূহ
মারকাযুস সুন্নাহ ফাউন্ডেশন বিশ্বাস করে—পরিশুদ্ধ দাওয়াহর মাধ্যমেই মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয় এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। আমাদের দাওয়াহ কার্যক্রমের মূলভিত্তি হলো কুরআন ও সহীহ সুন্নাহ।
আমাদের প্রথম লক্ষ্য হলো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা এবং মানুষকে শিরক, বিদআত ও নানা প্রান্তিকতা থেকে দূরে রাখা। এ উদ্দেশ্যে আমরা পরিকল্পিত দাওয়াহ কার্যক্রম পরিচালনা করি, যা মানুষকে শুদ্ধ আকীদা ও সঠিক ইবাদতের দিকে আহ্বান জানায়।
আমরা সমাজে সৎকাজের প্রসার ও অসৎকাজের প্রতিরোধকে দাওয়াহর অন্যতম অংশ হিসেবে গ্রহণ করি। এজন্য বিভিন্ন স্তরে নিয়মিত আলোচনা, হালাকাহ ও প্রোগ্রাম আয়োজন করা হয়।
মারকাযুস সুন্নাহ নবী করীম ﷺ-এর মসজিদের আদলে এমন আদর্শ মসজিদ প্রতিষ্ঠা করতে চায়, যা শুধু নামাজের স্থান নয়, বরং শিক্ষা, দাওয়াহ, সেবা ও সমাজকল্যাণের কেন্দ্র হয়ে উঠবে।
গ্রাম থেকে শহর—বিভিন্ন এলাকায় নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক দ্বীনি আলোচনা, মুক্ত মতবিনিময় ও বিশেষ সেমিনার আয়োজন করা হয়। মসজিদ, মাদরাসা বা সাংস্কৃতিক অডিটোরিয়ামসহ যেকোনো সমাবেশস্থল এ জন্য ব্যবহৃত হয়।
বিশুদ্ধ ইসলামী জ্ঞান, আকীদা ও দ্বীনি দৃষ্টিভঙ্গি সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে প্রামাণ্য বই, বুকলেট, গবেষণাপত্র এবং অনুবাদগ্রন্থ প্রকাশ করা আমাদের অন্যতম উদ্যোগ।
ইমাম, খতীব ও দা‘য়ীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়, যাতে তারা দাওয়াহকে আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।
আমাদের দাওয়াহ কার্যক্রম শুধু সরাসরি নয়; আমরা বিষয়ভিত্তিক আলোচনা, ভিডিও, ডকুমেন্টারি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করি। এভাবে আমরা বৃহত্তর জনসমাজে পৌঁছে যাই।
অমুসলিমদের উদ্দেশে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে মৌলিক বই রচনা, অনুবাদ ও তথ্যসমৃদ্ধ প্রকাশনা করা হয়, যা তাদের কাছে ইসলামের প্রকৃত চিত্র উপস্থাপন করে।
ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূরীকরণের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম ও ক্যাম্পেইন চালানো হয়।
পরিবারভিত্তিক সমস্যা সমাধান ও মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ পরিচালনা করা হয়। পাশাপাশি দ্বীনি জিজ্ঞাসা ও সমস্যার সমাধানের জন্য হটলাইন/কল সেন্টার চালু রাখার পরিকল্পনা রয়েছে।
যুবসমাজ ও শিশু-কিশোরদের নৈতিকভাবে শক্তিশালী করার জন্য ইসলামী ইয়ুথ ক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র ও খেলাধুলা-ভিত্তিক ইতিবাচক কর্মসূচি পরিচালনা করা হয়।
যারা সরাসরি দ্বীনি জিজ্ঞাসার উত্তর চান, তাদের জন্য শরয়ী সমাধান বিভাগ চালু রয়েছে, যেখানে আলেমগণ সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন।
আমাদের সেবামূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব পায় দরিদ্র, এতিম, বিধবা, অসহায় ও দুর্যোগপীড়িত মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে আমরা শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, বরং টেকসই সমাধানের পথ খুঁজে বের করি।
দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে আর্ত মানবতার সেবা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়।
প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ বিতরণ ও পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
অধিক ফলনশীল বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সাদাকায়ে জারিয়াহর সুযোগ সৃষ্টি করা হবে।
রমযানে ইফতার সামগ্রী ও কুরবানীর মৌসুমে মাংস বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হবে।
অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা বিস্তার এবং আত্মনির্ভরতার সুযোগ তৈরি করা হবে।
এতিম শিশুদের শিক্ষা, প্রতিপালন ও চরিত্র গঠনের পূর্ণ দায়িত্ব গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
কর্মসংস্থান, প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
আপনার দান, যাকাত বা সদকা দিয়ে অথবা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে পাশে দাঁড়ান।